সর্বশেষ :
ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে? ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা বেইজিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে: মাহদী আমিন

শ্রীলঙ্কায় ৬০ ওষুধের দাম ৪০% বৃদ্ধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০২, | ১৯:৫৪:০১ |

শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় অনেক ওষুধের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এরকম ওষুধের সংখ্যা অন্তত ৬০ টি। এসব ওষুধের দাম ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির
স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর চন্না জয়সুমানা ওষুধের দাম বৃদ্ধির অনুমতি দেওয়া নিয়ে নজিরবিহীন এক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছেন।

সম্প্রতি শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক পত্রিকা সিলন টুডে এই তথ্য দিয়েছে।

এদিকে, জ্বালানি ঘাটতির কারণে শ্রীলঙ্কার অনেক জায়গাতেই অনেক সময় জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। তবে, পহেলা মে শ্রমিক দিবস এবং ৩ মে পবিত্র রমজান উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ থাকার ঘোষণা দেওয়া হয়।

সিলন টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়ঃ
২ মে এবং ৪ মে সারাদেশের সবখানেই মোট প্রায় সাড়ে তিন ঘন্টা (৩ ঘন্টা ২০ মিনিট) করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোন এলাকায় কোন সমউ বিদ্যুৎ থাকবে না তা আগে থেকেই ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

ওদিকে৷ চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে আগামী বুধবার শ্রীলঙ্কার সংসদে অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওই অধিবেশনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..